জাতীয়
বিখ্যাত ইউনিলিভারের ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত
দেশের বাজারে বহুল ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষায় ২৬টিতেই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এর মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের জনপ্রিয় দুই ব্র্যান্ড ক্লোজআপ ও পেপসোডেন্টের আটটি টুথপেস্ট রয়েছে।
মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উদ্যাপনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (২৬ জুলাই) রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজে তিনি মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাজে মাদক নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মান্নান
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপি'র প্রয়াত দুই নেতা মরহুম হাবিবুর রহমান ও জামাল উদ্দিন মাস্টারের স্মরণে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বিকেলে একুইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দুই মামলায় চিন্ময় দাসের জামিন বিষয়ে হাইকোর্টের রায় ২ আগস্ট
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চন্দন কুমার ধরের দুই মামলায় জামিন প্রশ্নে হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৬ জুলাই) পররাষ্ট
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা, বাদ পড়বেন যে দুজন!
তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই)। রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে খুজেস্তান প্রদেশে অবস্থিত নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দেশে হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম–সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৩৮ জনের।
মাদক বহনকারীরাই ধরা পড়ে, ব্যবসার সঙ্গে জড়িতরা যায় সংসদে: রুমিন ফারহানা
মাদক মামলায় বাহকরা বারবার গ্রেফতার হলেও মূল ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা কিংবা তাদের পরিবারের সদস্যরা সংসদেও পৌঁছে যান।
পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
বাংলাদেশের নতুন ই-পাসপোর্টে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হচ্ছে। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ সংযোজন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো, ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংযুক্ত করা হচ্ছে।
জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো বন্দোবস্তের পথে হাঁটলে সেই রাজনীতি টিকবে না। রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শ্রম খাতে চলমান সংস্কার, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং আইএলও-বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।