অস্ট্রেলিয়ার লিডের জবাব দিতে নেমেই বিপাকে বাংলাদেশ

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ২০:৪৪:১৮

 হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও বাংলাদেশকে চাপে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। টিগ উইলির সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৯২ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৫৫ রানে অলআউট হয়েছে সিএ একাদশ। দিনের শুরুতে ২ উইকেটে ৫৩ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিকরা। শুরুতেই জশ ফিলিপেকে বোল্ড করে বাংলাদেশের সাফল্যের সূচনা করেন হাসান মাহমুদ। ২৪ রান করে ফেরেন এই ব্যাটার।

এরপর ইবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন জ্যাক ক্লেটন। দ্রুতগতির ইনিংসে ৫৮ বলে ৪৮ রান করেন তিনি। আরেকটি বড় আঘাত হানেন হাসান মাহমুদ। অর্ধশতক করা কুর্টিস প্যাটারসনকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। ৯১ বলে ৫৩ রান করেন প্যাটারসন।

তবে লাঞ্চের পর ম্যাচের চিত্র বদলে যায়। জ্যাক ডোরান ও টিগ উইলি সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে বাংলাদেশের বোলারদের চাপে ফেলেন। বিশেষ করে উইলি ছিলেন দুর্দান্ত। ১৭৭ বলে ১৩০ রানের ইনিংস খেলে খালেদ আহমেদের শিকার হওয়ার আগে তিনি ইনিংসের ভিত গড়ে দেন। ডোরানও খেলেন ১০২ বলে ৭৬ রানের কার্যকর ইনিংস।

শেষ পর্যন্ত ৩৫৫ রানে থামে সিএ একাদশের ইনিংস। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪টি উইকেট নেন। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ পান দুটি করে উইকেট। খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের শিকার একটি করে।

৯২ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে দলীয় ১৩ রানেই প্রথম ধাক্কা খায় সফরকারীরা। ৬ রান করে আউট হন সাদমান ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৯ রান।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি