ফ্লাইটে ঘুমন্ত নারীকে আপত্তিকর স্পর্শ, যুবকের ৩ বছরের কারাদণ্ড

স
সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ২০:১২:৩১
ছবি: সংগৃহীত

দুবাই থেকে ব্যাংককগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঘুমন্ত এক নারী যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে পাকিস্তানের এক নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের একটি আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ঘটনাটি দুবাই থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি রাতের ফ্লাইটে ঘটে। অবতরণের পরপরই থাই পুলিশ অভিযুক্ত যাত্রীকে আটক করে।

গত ৩ আগস্ট বিউট অর্নিচা নামের ভুক্তভোগী ওই নারী নিজের ফেসবুক পেইজে ঘটনাটি শেয়ার করেন। অনির্চা জানান, চার বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দুবাই থেকে ব্যাংকক যাচ্ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ করেন, কাছের আসনে বসা এক পাকিস্তানি যাত্রী তার আসনের ওপর হাত রেখে বসে আছেন। বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হলেও তখন তিনি সেটিকে গুরুত্ব দেননি।

পরে সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকেই খাওয়া ঘুমের ওষুধের প্রভাবে মেয়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যান তিনি। একপর্যায়ে ঘুম ভাঙার পর যাত্রীটি অনুভব করেন, কেউ তার শরীরের ডান পাশের নিতম্বের কাছে স্পর্শ করছে। একই সঙ্গে সেখানে ভেজা অনুভূতিও পান। তখন তার গায়ে একটি কম্বল ছিল।

প্রথমে বিষয়টি নিয়ে তিনি বিভ্রান্ত ছিলেন। তবে কিছুক্ষণ পর পাশের ওই যাত্রীকে তার দিকে তাকিয়ে থাকতে এবং বিমানের বিনোদনব্যবস্থার স্ক্রিন নিয়ে অস্বাভাবিক আচরণ করতে দেখে তার সন্দেহ আরও বাড়ে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর তিনি পাশের যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন এবং বিষয়টি নিশ্চিত হয়ে কেবিন ক্রুদের জানান। এরপর বিমানকর্মীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ স্বীকার করে ক্ষমা চান।

তবে ভুক্তভোগী বিষয়টি কোনোভাবেই মীমাংসা করতে রাজি হননি। তিনি ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশ উপস্থিত রাখার অনুরোধ করেন। এ সময় সহায়তার জন্য আসা এক থাই কেবিন ক্রু সদস্য ভুক্তভোগীর প্যান্টে একটি দাগ দেখতে পান। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন এবং ঘুমন্ত অবস্থায় তাঁর সঙ্গে আরও গুরুতর ঘটনা ঘটেছে বলে ধারণা করেন।

থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ দ্রুত তদন্ত শেষে অভিযুক্তকে আদালতে হাজির করে। আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড, ১ লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অনির্চা বলেন, বহুবার আন্তর্জাতিক ভ্রমণ করলেও এমন ঘটনার মুখোমুখি কখনো হননি। তিনি বিশেষ করে একা বা সন্তানসহ ভ্রমণকারী যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক ফ্লাইটে অপরিচিত সহযাত্রীর বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ