রাজনীতি

জামায়াতের নির্বাচনি বাস ক্যাম্পেইন উদ্বোধন

জামায়াতের নির্বাচনি বাস ক্যাম্পেইন উদ্বোধন

রাজধানীর মিরপুর-১০ এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধন করে এই প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, 'দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।'

২৫ জুলাই, ২০২৬
একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে মন্তব্য করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, এই দেশে আবারও একটি মুক্তিযুদ্ধ হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, 'একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে। এই দেশে আবারও মুক্তিযুদ্ধের প্রয়োজন হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সী

প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল মুন্সী

কুমিল্লা–৪ আসনে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এই রিট আবেদন করেন।

২৫ জুলাই, ২০২৬
এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এটাই আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই নিজের শেষ নির্বাচন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতি করে ব্যবসা নয়; বরং বাবার জমিজমা বিক্রি করেই রাজনীতি করছেন বলে জানান তিনি। তিনি বলেছেন, 'বাপের জমিজমা যা ছিল, তার অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ দিবেন।' বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই।

২৫ জুলাই, ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে বিএমডিসিরি শোকজ

অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে বিএমডিসিরি শোকজ

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধিত নয়—এমন ডিগ্রি ব্যবহারের অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএমডিসি। সোমবার (১৯ জানুয়ারি) কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন এ নোটিশ জারি করেন। এতে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের বাইরে থাকবে না: সারজিস আলম

নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের বাইরে থাকবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম বলেছেন, এটি নতুন বাংলাদেশ। এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না এবং কেউ নতুন করে স্বৈরাচারী হতে পারবে না। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এসব মন্তব্য করেন তিনি। সভায় তিনি অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত অন্তত ১৫ জন প্রার্থী ঋণখেলাপি, যারা ব্যাংক থেকে নেওয়া অর্থ ফেরত দেয়নি

২৫ জুলাই, ২০২৬
সরকার গঠন করলে মন্ত্রী হবেন নাহিদ ইসলাম: জামায়াত আমির

সরকার গঠন করলে মন্ত্রী হবেন নাহিদ ইসলাম: জামায়াত আমির

নির্বাচনে ১১ দলীয় জোট জয়ী হলে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন তিনি। ডা. শফিকুর রহমান জনসভায় বলেন, 'যুবক বন্ধুদের জন্য সময় এসেছে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার। আমরা নাহিদ ইসলামের মতো মেধাবী প্রার্থীকে প্রার্থী করেছি। আগামীতে তারা বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসে দেশকে সঠিক পথে পরিচালনা করবে, আর আমরা পেছনের সিটে প্যাসেঞ্জার হিসেবে থাকব।'

২৫ জুলাই, ২০২৬
ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে: আসিফ মাহমুদের দাবি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে: আসিফ মাহমুদের দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই প্রার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ করা হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর দাবি, যে কারণে এনসিপির প্রার্থীদের শোকজ করা হয়েছে, সেই একই যুক্তিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগে শোকজ করা উচিত ছিল।

২৫ জুলাই, ২০২৬
শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারতের পর তিনি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে অংশ নেন। সেখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় এলাকার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান।

২৫ জুলাই, ২০২৬
বিপক্ষের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ার আহ্বান তাসনিম জারার

বিপক্ষের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ার আহ্বান তাসনিম জারার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, 'আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙানো আছে, তা এলাকার মানুষ দেখছেন। তিনি আরও জানান, নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে সাদাকালো কাপড়ের ব্যানার টাঙানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি অনুরোধ করে বলেন, 'বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি বন্ধ করুন।

২৫ জুলাই, ২০২৬
ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন: জাকসু ভিপি

ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে টিকিয়ে রাখুন: জাকসু ভিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ পন্থী রাজনীতিকে টিকিয়ে রাখবেন। আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগদান করার পর শনিবার (০৭ ফেব্রুয়ারী) শরীয়তপুরে গ্রামের বাড়িতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপুর নির্বাচনী জনসভা ভেদরগঞ্জ উপজেলায় ভেদরগঞ্জ সরকারি হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ে এনসিপি, ভোট বর্জনের ইঙ্গিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ে এনসিপি, ভোট বর্জনের ইঙ্গিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না—তা নিয়ে সংশয়ে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব রাজনৈতিক দল সমান সুযোগ পাচ্ছে না—এমন অভিযোগ তুলেছে দলটি। গত রোববার সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এর পরদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, যেকোনো সিদ্ধান্তের জন্য এনসিপি প্রস্তুত।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান