রাজনীতি
আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা ওই আসনে প্রার্থী হয়েছেন। এতে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে নুরের পক্ষে কাজ করার নির্দেশ দেন। তবে দশমিনা ও গলাচিপা উপজেলার কিছু বিএনপি নেতা সেই নির্দেশ না মানায় সংশ্লিষ্ট উপজেলা কমিটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে সারাদেশ থেকে মাদক উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, 'দোয়া করবেন যেন সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি। তখন পুরো বাংলাদেশ থেকে মাদক নির্মূল করবো এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে জেলে পাঠাবো।' মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে প্রার্থিতা বাতিল: হাইকোর্টে রিট করলেন বিএনপি প্রার্থী
দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কারণে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই–নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দাখিল করা হয়। হাইকোর্টের কার্যতালিকায় এটি ৬৫ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।
আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে: তারেক রহমান
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মতে, এই দুটি ক্ষেত্র কার্যকরভাবে সামাল দিতে পারলে দেশের বহু সমস্যার সমাধান অনেকাংশেই সম্ভব। বিএনপি আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিল–মেকিং প্রতিযোগিতার বিজয়ী ১০ জন তরুণ–তরুণীর সঙ্গে একান্ত আলাপে নিজের ভাবনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁর মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছেন পলাতক আ.লীগ নেতারা
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ও পলাতক হিসেবে পরিচিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, সেখান থেকেই তারা বাংলাদেশের রাজনীতিতে ফেরার কৌশল নির্ধারণ এবং আসন্ন নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন।
জনগণের রায়ের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে এগিয়ে যাবে: তারেক রহমান
বিগত সরকারের আমলে গুম, খুন ও রাজনৈতিক প্রতিপক্ষ দমনে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে চারটি অপরাধী চক্র গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দীকির নেতৃত্বেই এসব চক্র পরিচালিত হতো।
হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই: তারেক রহমান
নওগাঁয় নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হুট করে প্লেনে চড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। জনগণ সঙ্গে ছিল বলেই গত ১৭ বছর এত অত্যাচার-নির্যাতনের পরও বিএনপি আজও টিকে আছে।’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ শহরের এটিএম মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও রাজনৈতিক সফর কর্মসূচির অংশ হিসেবে উত্তরের জেলা নওগাঁয় আসেন বিএনপির চেয়ারম্যান।
রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করা হচ্ছে: আসিফ মাহমুদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে—এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
অতীতে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, তারাই এখন সবচেয়ে বেশি ষড়যন্ত্রে লিপ্ত: মির্জা ফখরুল
অতীতে যারা বাংলাদেশকে স্বীকার করেনি, তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি এখন তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। যারা একসময় বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেনি, তারাই আজ সবচেয়ে বেশি ষড়যন্ত্রে লিপ্ত।
বিটিভিতে ফিরছে নির্বাচনী ভাষণ, ৯ ফেব্রুয়ারি দেবেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘ এক দশক পর আবারও রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত হয়ে যারা বিভিন্ন বাহিনীর ভেতরে আত্মগোপনে রয়েছে, তাদের সবাইকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, খুনি হাসিনাকে উৎখাত করার পর এসব অপরাধীকে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হলেও সুপিরিয়র কমান্ডের অনাগ্রহের কারণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও অপরাধী শনাক্ত, অস্ত্র উদ্ধার কিংবা গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
৫৯ ঋণখেলাপি-ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন, বিএনপিকে প্রশ্ন জামায়াত আমিরের
রোববার ৮ ফেব্রুয়ারি সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত, তাদের কেন মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, বগলের নিচে আশ্রয় দিয়ে এসব ব্যক্তিকে সংসদ সদস্য বানিয়ে বিএনপি কীভাবে দুর্নীতি দমন করবে।