কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯:৩৪
সংগৃহীত

টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের বিষয়টি এখন নজরে রাখছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরের লেনদেনে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচারের দাম প্রতি ব্যারেলে ২২ সেন্ট বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে উঠেছে। শতাংশের হিসাবে এই বৃদ্ধি শূন্য দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। দিনের শুরুতে এই চুক্তির দাম ২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। অর্থাৎ দাম বেড়েছে শূন্য দশমিক ০২ শতাংশ।

তবে বাজারে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তিতেও দেখা গেছে মূল্যবৃদ্ধি। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের সম্ভাব্য পরিবর্তন এখন জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে দুই দেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক যোগাযোগ হয় কি না, সেদিকেও নজর রয়েছে বিনিয়োগকারীদের।

সূত্র: রয়টার্স

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস