শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে নোবিপ্রবিতে ছাত্রদলের ৬ প্রস্তাব

ন
নোবিপ্রবি প্রতিনিধি
২৬ আগস্ট, ২০২৬ ২০:৫৫:১৮
হাবিবুর রহমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও ক্যাম্পাসের সুযোগ-সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোবিপ্রবি শাখা। বৈঠকে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট ছয়টি বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

আলোচনায় ক্যাম্পাসের পকেট গেইট ২৪ ঘণ্টা চালু রাখা এবং প্রবেশপথটির নিরাপত্তা জোরদারে ৩৬০ ডিগ্রি সক্ষমতার সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানানো হয়। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন ছাত্রদলের নেতারা।

শিক্ষার্থীদের পরিবহন সুবিধা সহজ করতে বিশ্ববিদ্যালয়ের ই-কারের ভাড়া কমিয়ে ৫ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বাসে বহিরাগত বা লোকাল যাত্রী পরিবহন বন্ধ করার দাবি জানানো হয়।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের অচল হয়ে থাকা বাসগুলো দ্রুত মেরামত করে সচল করার বিষয়টিও গুরুত্ব পায়। এতে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমানোর পাশাপাশি বিদ্যমান পরিবহন ব্যবস্থার ওপর চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একাডেমিক বিষয়গুলোর মধ্যে ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার নিয়ম পরিবর্তনের প্রস্তাবও তুলে ধরে সংগঠনটি। বিশেষ করে সিজিপিএ ৩.০০-এর নিচে থাকা শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা জানানো হয়।

তবে ব্যাকলগ সংক্রান্ত নিয়ম পরিবর্তনের বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে বৈঠকে জানানো হয়েছে।

আলোচনায় নোবিপ্রবি ছাত্রদলের নেতা সাব্বির হোসেন শান্ত, শাখাওয়াত সায়েম, সাখাওয়াত হোসেন, খায়রুল আমান শাওন ও আনিসুর রহমান সিফাতসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সমাধান করা গেলে ক্যাম্পাসের পরিবেশ আরও নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ