তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

চট্টগ্রাম প্রতিনিধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১:০০
এবাদুল হক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

সোমবার, ২১ সেপ্টেম্বর, ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন হৃদয়।

পোস্টে তিনি উল্লেখ করেন, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মসূচির বড় একটি অংশ ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়েও তিনি প্রতিবাদ জানান।

তার ওই পোস্টের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনায় আসে।

এরপর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে সাজ্জাদ হোসাইন হৃদয়ের কাছে ব্যাখ্যা চায় কেন্দ্রীয় ছাত্রদল।

নোটিশে বলা হয়েছে, সংগঠনের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

এ জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ নোটিশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান