চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৮:৩৪
সংগৃহীত

অপরিচিত নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি এবং টাকা না দিলে সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আতাউর রহমান। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানায় জিডিটি করেন ওই শিক্ষক। জিডির নম্বর ২৫১৯।

জিডির তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টা ৩৮ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ে নিজ কর্মস্থলে থাকা অবস্থায় একটি অপরিচিত নম্বর থেকে অধ্যাপক আতাউর রহমানের মোবাইল ফোনে কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ‘আরমান’ পরিচয় দিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা না দিলে তার সন্তানকে অপহরণ করা হবে বলে হুমকি দেওয়া হয়।

অধ্যাপক আতাউর রহমান জিডিতে উল্লেখ করেন, ফোনদাতা পরিচয় নিশ্চিত করেননি। পরবর্তী সময়েও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি। এতে নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন ওই শিক্ষক।

ঘটনার বিষয়ে অধ্যাপক আতাউর রহমান বলেন, অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তার কাছে চাঁদা চাওয়া হয় এবং তা না দিলে সন্তানকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি তাকে উদ্বিগ্ন করে তুলেছে জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই বি. এম. মেহেদী হাসান জানান, ওই শিক্ষকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত কাজ শুরু করা হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করা হবে।

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান