কুবির নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নূরুল করিম চৌধুরী

কুবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৮:০০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমের স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রার পদের দায়িত্ব ও কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্বের জন্য তিনি বিধি অনুযায়ী দায়িত্বভাতা পাবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাহ্ণ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ‘রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটি দায়িত্ব থেকে বিরত রাখার জন্য আবেদন করেছিলেন। মূলত তিনি তিনটি দায়িত্ব পালন করছিলেন। একটি দায়িত্ব থেকে তাঁকে বিরত রাখার জন্য আবেদন করায় প্রশাসন তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে।’

নবনিযুক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘আমি ২২ তারিখ ইস্যু করা চিঠি পেয়েছি। তবে আমাকে ২৭ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক হিসেবে আছি, এটি আমার অতিরিক্ত দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে প্রশাসন যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে, তাই আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সুন্দরভাবে এ দায়িত্ব পরিচালনার জন্য সবার সহযোগিতা চাই।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম