মানবিক সেবায় বেরোবিতে ব্রুবা’র দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

ব
বেরোবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০১:১৫

মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক ও রক্তদানকারী সংগঠন ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা)’র উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। ক্যাম্পটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, “রক্তদান কিংবা সামান্য চিকিৎসাসেবা বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ। আমাদের বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনা বা ক্লাস-পরীক্ষার নয়; বরং সমাজকল্যাণমূলক কাজেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে অনন্য ভূমিকা পালন করছে।”

তিনি প্রত্যেক নাগরিককে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ও ডেন্টাল চেকআপ, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ সদ্য. ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন গাজী নজরুল সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ সদ্য. ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন গাজী নজরুল