শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ও পুলিশে সোপর্দ

জ
জাবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৫:৩২

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে রাব্বি হোসেনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং মূলনীতি, নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মো. রাব্বি হোসেনকে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে মন্তব্য করেন রাব্বি হোসেন। সেখানে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আপা’। এ মন্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তবে রাব্বি হোসেন দাবি করেছেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ বলে করা মন্তব্যটি তিনি ব্যঙ্গাত্মক অর্থে করেছিলেন। নিজের বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনে তিনি সরাসরি অংশ নিয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, “আমরা জানতে পেরেছি, সে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে নিয়ে আসে। বর্তমানে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।”

আশুলিয়া থানার পুলিশ জানিয়েছে, রাব্বি হোসেনকে থানায় রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ সদ্য. ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন গাজী নজরুল সদ্য. শেরেবাংলা নগরে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান, আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ সদ্য. ন্যাম ভবনের বারান্দায়ও ঘুমাতেন মরিয়ম: রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন গাজী নজরুল