গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৩:১১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি এসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় একাডেমিক ভবনের ৩০৫ নং কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো গোলাম মোর্শেদ মোল্লা, এসেনশিয়াল ড্রাগস গোপালগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওহিদুল আলম ও খোকন কুমার দত্ত। সঞ্চালনা করেন ফার্মেসী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি।

সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্য সেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের  শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন (ঋওচ) প্রতিষ্ঠিত হয় এবং সেদিনই প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তীতে ২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে ফেডারেশনের কাউন্সিল মিটিংয়ে তুর্কিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন বিশ্বব্যাপী এ দিনটি পালনের প্রস্তাব করে। সর্বসম্মতভাবে অনুমোদনের পর ২০১০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫