গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

গ
গোবিপ্রবি প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪২:০৭

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে ‘আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম এবং কোর্স পরিচালক ও আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে। এ ক্ষেত্রে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে। গোবিপ্রবিকে আধুনিক ও মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম। তিনি ওবিই কারিকুলামের রূপরেখা, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি দিক শিক্ষকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

দুই দিনের এ প্রশিক্ষণে গোবিপ্রবির বিভিন্ন বিভাগের ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫ সদ্য. প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর রাখার সিদ্ধান্তে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকার সঙ্গে কারিগরি পর্যায়ের বৈঠক চলছে: জয়সওয়াল সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা সদ্য. সিবিএ নেতার কবজায় উত্তরা ব্যাংক, ১৭ বছরেও হয়নি নির্বাচন সদ্য. দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোর ঘোষণা সরকারের সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি সদ্য. একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সদ্য. মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল এসেছে ৫০৬ কোটি টাকা সদ্য. তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১০৫