সড়ক দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, রোগী ও ড্রাইভারসহ আহত ২

ই
ইবি প্রতিনিধি
১ অক্টোবর, ২০২৬ ১৯:৩০:০৮
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন অ্যাম্বুলেন্স সড়ক দুর্ঘটনায় পড়েছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুষ্টিয়ার ১১ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অসুস্থ কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হককে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি।

প্রাথমিকভাবে জানা গেছে, কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে একটি ট্রাককে পাশ কাটিয়ে জায়গা করে দিতে গিয়ে সড়কের পাশের হাইল্যান্ডের সঙ্গে অ্যাম্বুলেন্সটির ধাক্কা লাগে। পরে গাড়িটি একদিকে কাত হয়ে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের ডান পাশের কয়েকটি কাচ ভেঙে যায়।

দুর্ঘটনায় তোজাম্মেল হকের হাতে আঘাত লাগে। চালক মনোয়ারও আহত হয়েছেন। পরে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি কুষ্টিয়ার ‘কার সল্যুশন’ নামের একটি গ্যারেজে রাখা হয়েছে।

একজন অ্যাম্বুলেন্স চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, হাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষের পর গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে রোগী তোজাম্মেল হকের হাতে আঘাত লাগে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন। প্রাথমিকভাবে ট্রাককে সাইড দিতে গিয়ে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের হাইল্যান্ডে ধাক্কা খাওয়ার তথ্য পাওয়া গেছে।

তিনি জানান, দুর্ঘটনায় রোগী ও চালক দুজনই আহত হয়েছেন। গাড়িটি ডান দিকে কাত হয়ে যাওয়ায় এর ডান পাশের কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ক্যাম্পাসে ফিরে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন পরিবহন প্রশাসক। তদন্তে চালকের কোনো ধরনের দায় পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সম্প্রতি কেনা নতুন গাড়ি। নিয়মিতভাবে শিহাব ও মনোয়ার এটি চালাতেন। দুর্ঘটনার পর গাড়িটি মেরামতের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়ে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি সদ্য. জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সদ্য. মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার সদ্য. ফেনীতে পৌঁছালেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে নির্ধারিত কর্মসূচি সদ্য. ডিসেম্বর বিজয়ের মাস, কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের, সারাদেশে বিতরণের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সদ্য. হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট সদ্য. ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ফেনীর মুহুরী-কহুয়া বাঁধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান