বেরোবির ‘শেখ হাসিনা হলের’ নতুন নাম ‘বেগম খালেদা জিয়া হল’

ব
বেরোবি প্রতিনিধি
২ অক্টোবর, ২০২৬ ২২:৪৯:১০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নির্মাণাধীন ‘শেখ হাসিনা হলের’ নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া হল’ রাখা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় হলটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ছাত্রী হলটির নির্মাণকাজ পুনরায় শুরু হয়। ওই দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নির্মাণকাজের উদ্বোধন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে মেগা প্রকল্পের অংশ হিসেবে ২০১৭ সালের ৪ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই বছরের ২১ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। প্রাথমিকভাবে পিলার নির্মাণের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়।

তবে একই বছরে নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পর প্রকল্পের মূল নকশা ও পরামর্শক পরিবর্তন করা হয়। এরপর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২০ সালের শুরুর দিক থেকে হলটির নির্মাণকাজ পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

দীর্ঘ সময় খোলা মাঠে পড়ে থাকায় রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রীতে মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। সিঁড়ি ও পিলারের কিছু কাঠামো দাঁড়িয়ে থাকা অবস্থায় হলটির নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ ছিল।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩