ঢাকা শহর পরিচ্ছন্ন করতে আসছে জাপানের ৩০ সদস্যের প্রতিনিধি দল

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১৫:২৩:২৭
ছবি: সংগৃহীত

ঢাকা শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা কার্যক্রমে অংশ নিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাপান থেকে ৩০ সদস্যের একটি শিক্ষার্থী দল বাংলাদেশে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়।

উপাচার্য জানান, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত দলটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এ বিষয়ে সম্মতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ১ থেকে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত ‘ক্লিন ঢাকা ক্যাম্পেইন’ পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে জাপানি শিক্ষার্থী স্বেচ্ছাসেবী সংগঠনটি।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, রাজধানী পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু কোনো নির্দিষ্ট সংস্থা বা কর্মীর নয়; নগরবাসীরও এ বিষয়ে সচেতন হতে হবে। অন্যের ওপর নির্ভর না করে নিজেদের পরিবেশ নিজেরাই পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধেও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন ঢাবি উপাচার্য। তার ভাষ্য, আবাসিক হলগুলোতে খাবারের উচ্ছিষ্ট কিংবা বিভিন্ন পাত্রে পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা জন্মাতে পারে। তাই শিক্ষার্থীদের নিজেদের কক্ষ, বারান্দা ও আশপাশের জায়গা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

এদিকে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন ঢাকা গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যাতে ময়লা না ফেলা হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

টিএসসি, শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পরিচ্ছন্নতা নিয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। এসব এলাকায় ভাসমান হকারদের নিয়ন্ত্রণে এনে নির্দিষ্ট তালিকা ও পরিচয়পত্রের আওতায় আনার প্রস্তাব দেন তিনি। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের মতো ঐতিহাসিক স্থানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন আবদুস সালাম।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত সদ্য. নিজ বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম সদ্য. ট্রাম্পের সঙ্গে নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. গাজীপুরে পোশাক কারখানায় আগুন, অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিক উদ্ধার সদ্য. বিমানবন্দরের ট্রলিতে প্রকাশ্যে সিঙ্গারা-পান-সিগারেট বিক্রি, ভিডিও ভাইরাল সদ্য. বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেয়াই আখতারুজ্জামানকে গ্রেপ্তারের কারণ: গোলাম পরওয়ার সদ্য. কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি সদ্য. কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সদ্য. ছাত্রদল নেতার সঙ্গে কিশোর গ্যাং প্রধানের ফোনালাপ ফাঁস সদ্য. জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী সদ্য. নবীনগরের কৃতিসন্তান উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের স্বরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত