কুবিতে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মেহেদীসহ ৬ শিক্ষকের পদ শূন্য

ক
কুবি প্রতিনিধি
৬ অক্টোবর, ২০২৬ ২২:৫১:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগ না দেওয়া এবং অব্যাহতির আবেদন করায় ছয় শিক্ষকের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগ না দেওয়া এবং অব্যাহতির আবেদন করা শিক্ষকদের মূল পদ শূন্য ঘোষণার বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষকদের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ, প্রযোজ্য ক্ষেত্রে, আদায়ের প্রক্রিয়াও চলমান থাকবে।

পদ শূন্য হওয়া শিক্ষকরা হলেন—পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান।

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও যারা ফিরে আসেননি এবং অনেকে অব্যাহতির আবেদন করেছেন, তাদের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটে পদ শূন্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের এখনো অব্যাহতি দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের পাওনা অর্থ পরিশোধের জন্য তাদের চিঠি দেওয়া হচ্ছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের অব্যাহতি দেওয়া হবে।”

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ রয়েছে, ইঙ্গিত তথ্য উপদেষ্টার সদ্য. হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী জসিমের দলীয় পদ স্থগিত সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান