প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

ন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২৬ ২০:০০:৪৮
মোঃ শাহিদুল ইসলাম সবুজ

২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ৪৬৯ জনের চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়টির এসব শিক্ষার্থী স্থান পেয়েছেন।

‎তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মনীষা হাজং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্দীপ দেবনাথ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উম্মে সালমা তমা এবং অর্থনীতি বিভাগের জারমিনা রহমান।

‎২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন সংগীত বিভাগের নিশাত নিগার নিশি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল করিম রেজা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অন্তু দে, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের মো. ময়নুল আলম এবং আইন ও বিচার বিভাগের তানিয়া আক্তার।

‎এছাড়াও ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সায়দা তাসনিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিতু আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাবিলা আক্তার মীম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের মো. আতিউর রহমান এবং চারুকলা বিভাগের অন্তর পাল।

‎উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

‎

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ, গ্রেপ্তার বিএনপি নেতা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা