ঢাবিতে ছাত্রদলের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ৪

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৭:১৯:০৮
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মল চত্বরে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার লিওন, একই হলের সদস্য সাইফ আলী শিথিল, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ সৌরভ এবং সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী রমজান আলী। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে আগের একটি বিরোধ মেটাতে বুধবার রাতে প্রশাসনিক ভবনের সামনে আলোচনা চলছিল। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় সূর্যসেন হলের শিক্ষার্থী রমজান আলী অচেতন হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

জানা গেছে, ঘটনার সূত্রপাত গত সোমবার বিকেলে। ওই দিন সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মাহফুজ সৌরভের মোটরসাইকেলের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পান সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম তারেক। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে সৌরভ তারেককে কয়েকবার চড় মারেন বলে অভিযোগ রয়েছে।

পরদিন সৌরভকে রাস্তায় পেয়ে বিষয়টি নিয়ে জানতে চান তারেক ও তার কয়েকজন বন্ধু। তখন সৌরভ মোটরসাইকেল রেখে সেখান থেকে চলে যান। পরে মোটরসাইকেলটি সূর্যসেন হলের শিক্ষার্থীরা নিজেদের হেফাজতে নেন।

মোটরসাইকেল ফেরত দেওয়া এবং আগের ঘটনার সমাধান করতে বুধবার রাতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে বৈঠক বসে। তবে আলোচনা শেষ হওয়ার আগেই সেখানে উত্তেজনা তৈরি হয় এবং পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সূর্যসেন হলের শিক্ষার্থী ফাইম শাহরিয়ার সাজিব অভিযোগ করেন, আলোচনার একপর্যায়ে জহুরুল হক হল ছাত্রদলের নেতা শাহরিয়ার লিওনের নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।

তবে অভিযোগটি অস্বীকার করেছেন শাহরিয়ার লিওন। তার দাবি, মোটরসাইকেল চালানোর ঘটনায় মাহফুজ সৌরভ ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর সূর্যসেন হলের শিক্ষার্থীরাই তাদের ওপর হামলা শুরু করেন।

এদিকে সৌরভের অভিযোগ, মোটরসাইকেলটি ফেরত দেওয়ার বিনিময়ে আরিফুল ইসলাম তারেকের লোকজন তার কাছে এক লাখ টাকা দাবি করেছিলেন। তবে সোমবারের ঘটনার বিষয়ে জানতে চাইলে সৌরভ সাংবাদিকদের সঙ্গে কথা না বলে ফোন কেটে দেন।

ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, সংঘর্ষের বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী