নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, রেজিস্ট্রেশনে শেষ সময় ১০ নভেম্বর

ন
নোবিপ্রবি প্রতিনিধি
৮ অক্টোবর, ২০২৬ ২১:৩১:৫৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের আগামী ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখা থেকে ৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ২৪ জানুয়ারি নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও নোবিপ্রবির চ্যান্সেলরের সদয় সম্মতি পাওয়া গেছে।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট convocation.nstu.edu.bd-এর মাধ্যমে ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) পর্যায়ে ২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা (২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগ ব্যতীত) সমাবর্তনে অংশ নিতে পারবেন। স্নাতকোত্তর পর্যায়ে ২০১৫-২০১৬ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা এবং PMLIS প্রোগ্রামের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

এছাড়া PGDLIS-এর ২০১৮ B3 থেকে ২০২০ B12 এবং PGDIT-এর Spring 2018 থেকে Summer 2024 ব্যাচের শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশন ফি হিসেবে দুই ধরনের হার নির্ধারণ করা হয়েছে। স্নাতক/স্নাতকোত্তর/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (আইএইচটি ও আইআইএস)/প্রফেশনাল মাস্টার্স (আইআইএস) পর্যায়ের জন্য ৫ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স একই সঙ্গে হলে ৬ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মূল সনদপত্র সংগ্রহের সময় রেজিস্ট্রেশন ফি জমার অনলাইন পেমেন্ট স্লিপ অবশ্যই জমা দিতে হবে। ইতোমধ্যে মূল সার্টিফিকেট গ্রহণ করা শিক্ষার্থীরা পুনরায় মূল সার্টিফিকেট নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন; তবে আগে গ্রহণ করা মূল সার্টিফিকেট জমা দিতে হবে।

যেসব শিক্ষার্থী এখনো প্রভিশনাল সার্টিফিকেট গ্রহণ করেননি, তাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রভিশনাল সার্টিফিকেটের আবেদন ফরম সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভাগ, হল ও কেন্দ্রীয় লাইব্রেরি থেকে প্রয়োজনীয় ক্লিয়ারেন্স নিতে হবে। স্বাক্ষরযুক্ত আবেদন ফরমের স্ক্যানকপি প্রভিশনাল সার্টিফিকেটের পরিবর্তে সংযুক্ত করে আবেদন সম্পন্ন করতে হবে।

এছাড়া আগে যারা সাময়িক সনদপত্র গ্রহণ করেছেন, তাদের মূল সনদপত্র সংগ্রহের সময় সাময়িক সনদপত্রের মূলকপি জমা দিতে হবে। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nstu.edu.bd এবং সমাবর্তনের নির্ধারিত ওয়েবসাইট convocation.nstu.edu.bd-এ পাওয়া যাবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি সদ্য. রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট সদ্য. পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য ফাঁসের দাবি সদ্য. কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ সদ্য. নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আজ সদ্য. ডোপ টেস্টের আগেই থানা থেকে পালাল পুলিশ কর্মকর্তা সদ্য. উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী সদ্য. রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী সদ্য. চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ‘বিহারি বগা’কে গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ে মেয়রের ক্ষোভ, বদলি খুলশীর ওসি