কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত, খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

ক
কুবি প্রতিনিধি
১১ অক্টোবর, ২০২৬ ১৯:০৮:৫৫

ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব’। এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপুত্র অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি এবং বয়স নির্ণয়ে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কুমিল্লা পোস্টাল ডিভিশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের প্রতিপাদ্য ছিল ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবস্থলে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। সেখানে অপ্রতিমের নামে উৎসর্গ করা একটি স্টলসহ বিভিন্ন ধরনের স্টল, মেডিকেল বুথ ও পোস্টার প্রদর্শন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়।

উৎসবে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, “চিঠি এমন একটি মাধ্যম, যার সাহায্যে মুখে না বলেও মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। আজ চিঠি দিবস। এই বিশেষ দিনে প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবের কাছে মনের না-বলা কথাগুলো চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়া এক অন্যরকম অনুভূতি। তাই চিঠি দিবসে এসে আমার অন্যরকম ভালো লাগছে। এখানে এসে শব্দের মাধ্যমে মনের কথাগুলো প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।”

আয়োজনের বিষয়ে কুমিল্লা পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “গত ৯ অক্টোবর বিশ্ব চিঠি দিবস উপলক্ষে আজ ১১ অক্টোবর কুমিল্লা পোস্টাল ডিভিশনের পক্ষ থেকে আমরা চিঠি লিখন উৎসবের আয়োজন করেছি। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো—বর্তমান ডিজিটাল যোগাযোগের যুগে চিঠি লেখার অভ্যাস ও আবেগঘন যোগাযোগের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি ডাকসেবার গুরুত্ব ও কার্যক্রম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩০০, হাসপাতালে রেকর্ড ২১৯৩ ভর্তি সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ