কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ

ক
কুবি প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৬ ২৩:২৭:২৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন। একই সঙ্গে হলের শৃঙ্খলা ভঙ্গ ও হল প্রভোস্টের সঙ্গে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

রোববার (১১ অক্টোবর) হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত নোটিশে তাঁকে আগামী ১৪ অক্টোবরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ১১ অক্টোবর হলে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, হলের শৃঙ্খলা ভঙ্গ এবং এ বিষয়ে হল প্রভোস্টের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সময় অসদাচরণ করেছেন ওই শিক্ষার্থী। কেন তাঁকে হল থেকে বহিষ্কার করা হবে না এবং তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায়, হল প্রশাসন তাঁর বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

জানা গেছে, অলি আহমেদ দয়ালশাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিজয়-২৪ হলের ৪০৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। ১১ অক্টোবর হলের চারতলার নতুন ব্লকে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয় বলে জানান হল প্রভোস্ট।

এ বিষয়ে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা যখন সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের খবর পাই, তখন অন্য ক্যামেরার ফুটেজ দেখে এই শিক্ষার্থীকে শনাক্ত করি। এরপর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর কক্ষে গিয়ে কথা বলতে বলেন। আমরা হল প্রশাসনের সদস্যরা তাঁর কক্ষে গিয়ে তাঁকে পাইনি। পরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। আমরা তাঁকে শোকজ নোটিশ দিয়েছি। ১৪ তারিখের মধ্যে নোটিশের জবাব এলে বা না এলে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. শিবির নেতাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে বাবাকে দিতে হয় ৭০ লাখ টাকা, ওসির বিচার চান ভুক্তভোগী সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ২৭ লাখ টাকা সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. শিক্ষার্থীর কেনা আইফোনসহ ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে! সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. শিবির নেতাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে বাবাকে দিতে হয় ৭০ লাখ টাকা, ওসির বিচার চান ভুক্তভোগী সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ২৭ লাখ টাকা সদ্য. চকবাজারে খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সদ্য. শিক্ষার্থীর কেনা আইফোনসহ ১৭ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে!