২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১১:০৯:৩৮
ছবি: সংগৃহীত

উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের জেরে অচলাবস্থা কাটছে না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তালাবদ্ধ অবস্থানের কারণে প্রায় ২১ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের ভেতরে আটকে আছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। দীর্ঘ সময় আটকে থাকায় ভবনের ভেতরে থাকা কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত উপাচার্যসহ ভবনের ভেতরে আটকে থাকা ব্যক্তিরা বের হতে পারেননি। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে উপাচার্যসহ ১০ থেকে ১১ জন অবস্থান করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম। খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ে তিনি বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

এ সময় উপাচার্যের সঙ্গে চুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ওয়াসিফ রাশেদ, তার সহযোগী এবং কয়েকজন বর্তমান ও সাবেক শিক্ষার্থীও ভবনের ভেতরে আটকা পড়েন।

এদিকে, সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নবনিযুক্ত উপাচার্যের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাতভর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান তারা। মঙ্গলবার সকালেও তাদের কর্মসূচি অব্যাহত ছিল।

অবরুদ্ধ অবস্থার মধ্যে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ভবনের ভেতরে একজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক মো. আবদুল্লাহ সেখানে যান। এ সময় তার সঙ্গে সাংবাদিকেরাও ভবনের ভেতরে প্রবেশ করেন।

চিকিৎসক আবদুল্লাহ প্রকৌশলী শাহরিয়ারের রক্তচাপ পরীক্ষা করে ১৭০/১০০ মিলিমিটার পারদ পান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া ভবনের ভেতরে আরও একজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান চিকিৎসক। তবে তাকে হাসপাতালে পাঠানো হয়নি।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে উপাচার্য শেখ শরীফুল আলম জানান, তিনি সুস্থ আছেন। তবে ভবনের ভেতরে থাকা দুজন অ্যালামনাই সদস্য উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। তাদের কথা বিবেচনা করে তিনি অ্যাম্বুলেন্স ও চিকিৎসক ডেকেছেন। দীর্ঘ সময় আটকে থাকায় অন্যরাও অসুস্থতা ও ক্লান্তি অনুভব করছেন বলে জানান তিনি।

চুয়েটের এই অচলাবস্থার সূত্রপাত সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদ এবং তাকে পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে। গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নিয়োগের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।

২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। ফলে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

নতুন উপাচার্যকে ঘিরে প্রশাসনিক ভবনে সৃষ্ট এই অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আটকে থাকা ব্যক্তিদের নিরাপদে বের করে আনা এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে এখনো কোনো সমাধানের তথ্য পাওয়া যায়নি।

সদ্য সংবাদ/এসকে

ক্যাম্পাস ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস সদ্য. আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম: রয়টার্স সদ্য. প্রবাসীদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী সদ্য. বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির শঙ্কা সদ্য. রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, তৃতীয় দিনেও বিকট বিস্ফোরণ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. ২১ ঘণ্টা পেরোলেও কার্যালয় ছাড়তে পারেননি চুয়েটের উপাচার্য সদ্য. নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস সদ্য. আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম: রয়টার্স সদ্য. প্রবাসীদের সুরক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী সদ্য. বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির শঙ্কা সদ্য. রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র হামলা, তৃতীয় দিনেও বিকট বিস্ফোরণ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন