ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্সপ্রেসওয়ের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির মুখে কসটেপ প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহটি এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়েছে।
সদ্য সংবাদ/ এআর