নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৮:৪১
সংগৃহীত

নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল ১১ বছরের শিশু আবদুল্লাহ। কিন্তু এরপর কেটে গেছে ছয় দিন, এখনো বাড়ি ফেরেনি সে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার। শিশুটির সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়েছেন স্বজনরা।

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নিখোঁজ হয় আবদুল্লাহ। ওই সময় নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল সে।

পরিবার সূত্রে জানা যায়, বের হওয়ার পর থেকে আবদুল্লাহর সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। স্বজনরা প্রথমে আশপাশের এলাকা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিখোঁজের সময় আবদুল্লাহর পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট। তার বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি।

পরিবার জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও আবদুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আবদুল্লাহর স্থায়ী ঠিকানা রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজারের ভিশন শোরুম বিল্ডিং এলাকায়।

কোনো ব্যক্তি আবদুল্লাহকে দেখে থাকলে বা তার বিষয়ে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৮৮৬৮২০৭৩৩

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’ সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. রাজধানীতে কড়া নজরদারি, প্রবেশপথে চলছে তল্লাশি সদ্য. ‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি- আমরা দিতাম’