ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন

সদ্য সংবাদ ডেস্ক
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৪:২৮
সংগৃহীত

রাজধানীতে একই সন্ধ্যায় পৃথক তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ও বাড্ডার তিনটি পৃথক স্থানে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ার সংলগ্ন এলাকায় শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ শুরু করে।

এর কিছুক্ষণ পর, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে বাসটি পুরোপুরি পুড়ে যায়নি।

এ ছাড়া একই সময়ে মধ্য বাড্ডাতেও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে অল্প সময়ের ব্যবধানে রাজধানীর তিনটি পৃথক স্থানে তিনটি বাসে আগুনের ঘটনা সামনে আসে।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বাসটি পুরোপুরি পুড়ে যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

রাজধানীর পৃথক তিন স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একই সূত্রে ঘটেছে কি না, নাকি ঘটনাগুলোর পেছনে আলাদা কারণ রয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি