পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

সদ্য সংবাদ ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৬:৪১
ছবি: সংগৃহীত

রাজধানীর গুরুত্বপূর্ণ পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত এলাকায় কেউ নিষেধাজ্ঞা অমান্য করে সড়ক দখল করে ব্যবসা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত সড়ক এলাকা পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি সড়ক ও ফুটপাতের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোডের মূল সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, হকারদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে। আলোচনায় সংগঠনগুলোর পক্ষ থেকেও মূল সড়ক ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হকারদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসন জানিয়েছে, রমনা ভবনের পূর্ব পাশের ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য জায়গা নিশ্চিত করে নির্ধারিত নিয়মের মধ্যে নিবন্ধিত সীমিতসংখ্যক হকার ব্যবসা করতে পারবেন। তবে নির্ধারিত স্থান, সময় ও সংখ্যার বাইরে কাউকে বসার অনুমতি দেওয়া হবে না।

এদিকে হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়েও কথা বলেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনের সময় প্রশাসক পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও ফুটপাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এ কার্যক্রমে দখলমুক্তকরণ ব্যবস্থাপনার বিভিন্ন দিকও তিনি তদারকি করেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার