রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২০:২৬
সংগৃহীত

জরুরি মেরামতকাজের কারণে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা ও জুরাইনেও একই সময়ে গ্যাস পাওয়া যাবে না।

গ্যাস সরবরাহ বন্ধের আওতায় রয়েছে হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাও।

তিতাস জানিয়েছে, নির্ধারিত সময়জুড়ে এসব এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।

মেরামতকাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি সদ্য. জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু সদ্য. পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান সদ্য. চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন পাটওয়ারীর সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ সদ্য. বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সদ্য. দেশের বাজারে কমলো সোনার দাম, ভরি কত? সদ্য. ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করল ট্রাম্প, ফের হামলার শঙ্কা সদ্য. বিভিন্ন ফোন নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হয়রানি, থানায় জিডি