রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়।
ডিএনসিসি প্রশাসক জানান, নগরীর ফুটপাত ও সড়কে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফুটপাত দখল করে থাকা স্থাপনা উচ্ছেদে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক অভিযান চালানো হবে।
তিনি বলেন, পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো স্থাপনা বা প্রতিবন্ধকতা সিটি কর্পোরেশন এলাকায় রাখা হবে না। এ ধরনের অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আলাদা করে নোটিশ দেওয়ার প্রয়োজন হবে না।
একই সঙ্গে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন সড়ক, স্থাপনা ও অন্যান্য স্থানে থাকা পোস্টারগুলো নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ করতে বলা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস