জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৩:৩০
সংগৃহীত

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে স্লোগান ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে জানানো হয়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিশেষ আইনশৃঙ্খলা ডিউটিতে থাকা অবস্থায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে একদল লোক ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে- এমন খবর পাওয়া যায়।

খবর পেয়ে পল্টন মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে ২৭ জনকে আটক করা হয়।

আদালতে দেওয়া পুলিশের আবেদনে বলা হয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তারা সন্তোষজনক বা বৈধ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাদের কেউ কোনো ধর্তব্য অপরাধে জড়িত থাকতে পারেন- এমন প্রাথমিক ধারণার কথাও আবেদনে উল্লেখ করা হয়।

পরে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখার আবেদন করেন। মামলার তদন্ত এবং পরবর্তী আইনি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা আদালতে তাদের জামিনের আবেদন করেন। তবে আদালত তাৎক্ষণিকভাবে জামিনের বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। একই সঙ্গে ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে' সদ্য. কক্সবাজারের নতুন টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট সদ্য. জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নামঞ্জুর সদ্য. দেশের ১০০ শিক্ষককে দেওয়া হবে জাতীয় গুণী শিক্ষক সম্মাননা সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সদ্য. কৃষকদের স্বার্থে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ সদ্য. এলপিজি আমদানি কমেছে ২৫%, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজারের ওপরে সদ্য. জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে কারাগারে প্রেরণ সদ্য. আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা সদ্য. 'সামনে সাপ আর জামায়াত থাকলে আগে জামায়াত থেকে সাবধান হতে হবে'