চার্চ থেকে চুরি হওয়া ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৪:১৬:৫৪
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় সেন্ট খ্রিস্টিনা চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি পাওয়া যায়।

চার্চ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১ অক্টোবর রাতেই ঘণ্টাটি চুরি করা হয়। পরদিন ভোরে চার্চের ফাদার মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে ছাদে ঝুলিয়ে রাখা ঘণ্টাটির খোঁজ করলে সেটি আর পাওয়া যায়নি।

ঘটনার পর বিষয়টি জানিয়ে মোহাম্মদপুর থানায় মামলা করে চার্চ কর্তৃপক্ষ। তবে চার্চের সিসিটিভি ক্যামেরা সচল না থাকায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফাদার।

পরে রাতের দিকে জাকির হোসেন রোড এলাকায় ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার খবর পাওয়া যায়। সেখান থেকেই এটি উদ্ধার করা হয়।

চার্চ কর্তৃপক্ষ জানায়, ঘণ্টাটি চুরির আগের দিনও প্রতিষ্ঠানের বাথরুম থেকে বেশ কিছু সামগ্রী খোয়া যায়। পরপর দুই দিনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রায় তিন বছর আগে চার্চের ছাদে ঘণ্টাটি স্থাপন করা হয়েছিল। প্রতিদিন প্রার্থনা শুরুর আগে এটি বাজানো হতো। কর্তৃপক্ষের হিসাবে, চুরি যাওয়া পিতলের ঘণ্টাটির আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩ সদ্য. ১০ হাজার মার্কিন সেনাসহ মধ্যপ্রাচ্যের পথে তৃতীয় রণতরী, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? সদ্য. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক খালিদী আর নেই সদ্য. আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে ফেসবুক স্টাটাস হাসনাত আব্দুল্লাহ’র সদ্য. জি-৭ ছাড়ছে ১০ কোটি ব্যারেল জ্বালানি, দাম কমতে শুরু করেছে ডিজেলের সদ্য. মধ্যরাতে হোস্টেল কর্তৃপক্ষ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সদ্য. জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার সদ্য. মিশন থেকে পালিয়েছেন ৪ এনএসআই কর্মকর্তা সদ্য. নির্বাচন হলেও চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ভর্তি ১১৬৩