মহাখালীর ইউনিভার্সেল মেডিকেলে চিকিৎসকের ভুলে শিশুর মৃত্যুর অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬ ১৯:০২:০৬
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা, অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতির কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

মৃত শিশুটির নাম আভান। তার বাবা মৃদুল ইসলাম একজন গণমাধ্যমকর্মী। সন্তানের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

স্বজনরা জানান, গত ২৮ সেপ্টেম্বর জ্বর ও পেটে ব্যথা নিয়ে আভানকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা শুরুতে ডেঙ্গুর আশঙ্কায় তার চিকিৎসা শুরু করেন। তবে হাসপাতালে করা একাধিক পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়নি। এরপরও ডেঙ্গুকে কেন্দ্র করে চিকিৎসা চালিয়ে যাওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।

পরিবারের দাবি, ২ অক্টোবর হঠাৎ শিশুটিকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি উপস্থিত না থেকে ফোনে নির্দেশনা দিচ্ছিলেন। এ অবস্থায় শিশুটির শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে।

স্বজনদের অভিযোগ, শিশুটির অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বারবার আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত ৩ অক্টোবর বিকেল ৫টার দিকে আভানের মৃত্যু হয়।

শিশুটির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত মাত্রা প্রয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ করেছে পরিবার। তাদের দাবি, এর পর শিশুটি শক সিন্ড্রোমে আক্রান্ত হয়। চিকিৎসার বিভিন্ন নথি সংগ্রহের পর সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও শক সিন্ড্রোমের উল্লেখ পাওয়া গেছে বলে জানিয়েছেন তারা।

পরিবারের আরও অভিযোগ, শিশুটির মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে চিকিৎসার কেস সামারি ও অন্যান্য মেডিকেল নথি দিতে গড়িমসি করে। পরে স্বজনদের চাপের মুখে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়।

এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলা এবং চিকিৎসায় অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।

শিশুটির মরদেহ নিয়ে ইতোমধ্যে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সদ্য. এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম সদ্য. এবার বাড়ল অটোগ্যাসের দাম সদ্য. তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার, যোগ দেবেন আইপিইউ সম্মেলনে সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত সদ্য. দেড় ঘণ্টায় পরপর তিন ভূমিকম্প, কাঁপল দেশের বিভিন্ন এলাকা সদ্য. ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অক্টোবরের বেতনের সঙ্গে মিলবে ৩ মাসের বকেয়া