রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৩:০৮:০২
সংগৃহীত

গরমের মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলের দিকে কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস রয়েছে।

দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।

এর আগে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫২ মিনিটে।

অন্যদিকে, সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এ সময় নদীবন্দরগুলোতে কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস সদ্য. ইসরায়েলে অতিরিক্ত সেন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নতুন পে-স্কেল নিয়ে অনিশ্চয়তায় এমপিওভুক্ত শিক্ষকরা সদ্য. উচ্ছেদের পর ফুটপাতে দোকান বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক সদ্য. হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সদ্য. তিন দফা দাবি নিয়ে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ সদ্য. জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ সদ্য. রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস সদ্য. ইসরায়েলে অতিরিক্ত সেন্য ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র