সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলেন অটোরিকশা চালকরা

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ১৫:৩৪:৪৯
সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে সমাবেশ করেন তারা। সেখান থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে এই কর্মসূচি পালন করেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদের নামে অভিযান বন্ধ করতে হবে এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার নেতাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।

দৈনিক বাংলা মোড়ে আয়োজিত সমাবেশে পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, বর্তমান সরকারকে তারা সহযোগিতা করতে চান। তবে চার নেতাকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি দ্রুত তাদের মুক্তির দাবি জানান।

তিনি বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে, অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার চার নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিও জানান তিনি।

আবুবকর সিদ্দিক আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য দাবিদাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রত্যাশার কথাও জানান তিনি।

সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে চার নেতাকে মুক্তি দেওয়া না হলে সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালকরাও তাদের আয়-ব্যয় ও জীবনযাত্রার নানা সংকটের কথা তুলে ধরেন। শাহিন ব্যাপারি নামে এক চালক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, সব ধরনের পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষের আয় সেই তুলনায় বাড়েনি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। তারা হলেন- সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু ও রহিম মহাজন।

এই চার নেতার গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবিতেই সোমবারের বিক্ষোভ, সড়ক অবরোধ ও মিছিল কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনটির নেতারা জানান।

এদিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পর সংগঠনটি কী ধরনের কর্মসূচি ঘোষণা করে, তা নিয়ে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।

সদ্য সংবাদ/এসকে

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বিলের জন্য জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষা চান শহীদ পরিবার-আহতরা সদ্য. সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. নিয়ম মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করেন ৫ শতাংশ, ৯৫ শতাংশই বাধ্য হয়ে: প্রতিমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. মামলার ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের ভিডিও ভাইরাল, চুনারুঘাটে এএসআই প্রত্যাহার সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বিলের জন্য জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী