জুতার ভেতর সোনার বার পাওয়া বিমানের সেই ২ কর্মী পাঁচ দিনের রিমান্ডে

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬ ২১:৪৮:৩১
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুই কর্মী হলেন মানিক মিয়া ও মিজানুর রহমান।

আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে পুলিশ দুই আসামিকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম তাঁদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ডের অনুমতি দেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, রোববার সকালে দুবাই থেকে ঢাকায় আসা ইমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের নির্দিষ্ট স্থানে অবস্থান করছিল। সেখানেই দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সোনার বারগুলো পাওয়া যায়।

উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে সোনার পরিমাণ প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

ঘটনার পর রোববার সকালেই মানিক মিয়া ও মিজানুর রহমানকে হেফাজতে নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এ ঘটনায় একই দিন বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ কর্মকর্তা রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

সদ্য সংবাদ/ এআর

রাজধানী ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. দুর্গাপূজার জন্য আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সদ্য. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির সদ্য. দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সদ্য. নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সদ্য. 'দেশের সকল নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার' সদ্য. বিশ্ব শিক্ষক দিবস আজ, ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পিচ্চি রাজার পলায়ন ছিল সাজানো নাটক: জিএমপি কমিশনার সদ্য. নতুন দাম নির্ধারণের পরও কাটেনি এলপিজির সংকট, ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা