শাহজালাল বিমানবন্দরে ৬৩১ কার্টন সিগারেটসহ ৩ যাত্রী আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬ ১১:১৫:০৭
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার শারজাহ থেকে ঢাকায় আসা জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের লাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে আগে থেকেই সতর্ক অবস্থান নেন এয়ারপোর্টের কাস্টমস গোয়েন্দা সার্কেলের ‘সি’ শিফটের সদস্যরা। ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর পর সন্দেহভাজন যাত্রীদের লাগেজ স্ক্যানিং ও শারীরিক তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে মোহাম্মদ শাহীন নামের এক যাত্রীর লাগেজে ৩২০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। তার ব্যাগ থেকে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপও জব্দ করা হয়।

অন্যদিকে, কে এম ফজল হকের লাগেজে পাওয়া যায় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ। আর বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগেজ থেকে উদ্ধার করা হয় ১৮৬ কার্টন বিদেশি সিগারেট এবং একটি ল্যাপটপ।

সব মিলিয়ে তিন যাত্রীর লাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী সদ্য. ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক সদ্য. ২০২৮ থেকে স্কুলেই নাচ-গান ও কেরাত শিখবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী সদ্য. এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ সদ্য. চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সদ্য. কোনো সাব-রেজিস্ট্রার দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাকে ঢাকায় রাখা হবে না: আইনমন্ত্রী সদ্য. আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেপ্তার সদ্য. রোহিঙ্গাদের জমিতে গড়ে উঠেছে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. দিল্লিতে শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রীর ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী