রবীন্দ্রনাথের গ্রাফিতির কালি মুছলেন রিকশাচালক, সামাজিক মাধ্যমে ভাইরাল

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬ ২১:২৯:২৩
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে চুনকালি দেওয়ার ঘটনায় সমালোচনার মধ্যেই সেটি পরিষ্কারের উদ্যোগ নিয়ে সবার নজর কেড়েছেন এক রিকশাচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গনের ব্যক্তিরাও প্রশংসা করছেন।

পেশায় রিকশাচালক হলেও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তাঁর এই উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন অনেকে। তাঁদের মতে, দেশের শিল্প-সাহিত্য ও মনীষীদের প্রতি শ্রদ্ধা প্রকাশের জন্য পরিচিতি বা বিশেষ অবস্থানের প্রয়োজন হয় না; আন্তরিকতাই যথেষ্ট।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের একটি দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

ওই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ও শিল্পাচার্য জয়নুল আবেদিনসহ শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি রয়েছে।

এলাকাটিকে পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব করে তুলতে সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে দেয়ালে গুণীজনদের প্রতিকৃতি আঁকার পাশাপাশি পথচারীদের জন্য ডাস্টবিন ও বসার বেঞ্চ স্থাপন করা হয়।

এমন একটি দেয়ালচিত্রে রবীন্দ্রনাথের প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন তা পরিষ্কার করতে রিকশাচালকের এগিয়ে আসার বিষয়টি নতুন করে নজর কেড়েছে। তাঁর এই উদ্যোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

তবে প্রশংসা পাওয়া ওই রিকশাচালকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. রোববার থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা সদ্য. বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী সদ্য. শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইউনিভার্সেল হাসপাতাল কর্তৃপক্ষ সদ্য. ঢাকার বাস থেকে দিনে ৫২ লাখ টাকা চাঁদা আদায় সদ্য. দিল্লিতে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ সদ্য. প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বেড়েছে, মন্তব্য রিজভীর সদ্য. সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না বর্তমান সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী