মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, বিপাকে কর্মজীবীরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬ ১১:১৩:৫৩
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের অবরোধে অচল হয়ে পড়েছে যান চলাচল। রোববার সকালে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সড়কেও দীর্ঘ যানজট তৈরি হয়। এতে কর্মস্থলগামী যাত্রীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন অটোরিকশাচালকেরা। তাঁদের অবস্থানের কারণে ওই পথ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যস্ত সময়ে এমন পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

দীর্ঘ সময় আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। ধানমন্ডিগামী রুকন উদ্দিন জানান, মোটরসাইকেলে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেও সামনে এগোতে পারছিলেন না তিনি।

বাসযাত্রী আমজাদ হোসেন বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে সরকারের কার্যকর সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। চালকেরা ইচ্ছামতো সড়ক অবরোধ করলে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। বিশেষ করে অফিসের ব্যস্ত সময়ে এ ধরনের কর্মসূচি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

অটোরিকশাচালকেরা জানান, তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে বলে সড়ক ও সেতুমন্ত্রীর দেওয়া হুঁশিয়ারির প্রতিবাদে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।

অবরোধের কারণে মোহাম্মদপুর-বসিলা সড়কসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী যাত্রীদের পাশাপাশি অন্যান্য পথচারী ও যানবাহনের যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ সদ্য. দেশজুড়ে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর সদ্য. অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার সদ্য. রিয়াদের পর এবার দাম্মাম ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ‘লড়াই কেবল শুরু’, মুক্তি পেয়েই ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা সিজেপি নেতাদের সদ্য. রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ, বাড়ছে উদ্বেগ সদ্য. নন-ক্যাডার ২০ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে ভর্তি ৪ জন: শামা ওবায়েদ