নিরাপদ সড়ক বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় বিআরটিএর আলোচনা সভা

এ
এস.এম ফরিদুর রেজা
১১ অক্টোবর, ২০২৬ ১৬:২৩:৪৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-২।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীতে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

কর্মসূচিতে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের মধ্যে সড়কে চলাচলের নিয়মকানুন সম্পর্কে সচেতনতা তৈরি এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সবার দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

এ সময় বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-২-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন।

এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের স্লোগান- ‘নিরাপদ সড়কে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

উল্লেখ্য, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি সামনে রেখে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদ্য. বিনিয়োগ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ সদ্য. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু সদ্য. কক্সবাজারে হোটেলে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে ছিলেন স্কুলছাত্রী, কুমিল্লায় ফিরে প্রাণ গেল তাজমিনের সদ্য. রিয়াদ বিমানবন্দরে হামলা: ২ বাংলাদেশিসহ ১২ জন নিহত, আহত তিন শতাধিক সদ্য. সৌদি আরবে হুতিদের হামলা, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল সদ্য. বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা সদ্য. রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ সদ্য. দেশে পৌঁছেছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ সদ্য. আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার সদ্য. অনির্দিষ্টকালের জন্য রিয়াদে ফ্লাইট পরিচালনা বন্ধ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স