রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। তিনি জানান, রাতে দুর্বৃত্তরা জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ বলে জানান ওসি।
ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। সূত্র: সমকাল
সদ্য সংবাদ/ এআর