রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভিক্ষা করতে দিতে হয় প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা

এ
এম এইচ হৃদয় খান
১৫ অক্টোবর, ২০২৬ ২২:০৪:৩৫

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ থাকার পরও অর্থের বিনিময়ে ভিক্ষা করার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্টেশনের কমিউনিটি পুলিশের সদস্য খোকন। অসহায় ভিক্ষুকদের কাছ থেকে দৈনিক ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন ভিক্ষুকরা।

অভিযোগ অনুযায়ী, স্টেশনের শৌচাগারের দায়িত্বে থাকা হাই নামের এক ব্যক্তি ভিক্ষুকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। পরে সেই অর্থ কমিউনিটি পুলিশের সদস্য খোকনের কাছে পৌঁছে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। তবে সংগৃহীত অর্থ শেষ পর্যন্ত কার কাছে যায়, তা নিশ্চিত হওয়া যায়নি।

সরেজমিনে শৌচাগারের দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে ভিক্ষুকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে খোকন বলেন, ভিক্ষুকদের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হয় না। এ কারণে তাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।

এদিকে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা মাহবুব জামানের সঙ্গে খোকনের ঘনিষ্ঠতার বিষয়েও আলোচনা রয়েছে বলে ফাঁড়ির এক পুলিশ সদস্য জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে মাহবুব জামান তা অস্বীকার করে বলেন, ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আলমগীর হোসেন জানান, স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্টেশনে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ থাকার পরও কীভাবে এমন কার্যক্রম চলতে পারে এবং অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের পেছনে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ সদ্য. নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা সদ্য. সৌদির বিমানবন্দরগুলোতে হুতি হামলায় নিহত ১৯ সদ্য. শারদীয় দুর্গাপূজায় পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক, সড়ক অবরোধ স্থগিত সদ্য. দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম সদ্য. মোহাম্মদপুরে গুলি-ছুরিকাঘাতে আহত বাবা-ছেলে সদ্য. জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে বিতর্ক, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা সদ্য. হাসপাতাল থেকে আবারও সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস সদ্য. ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, যেভাবে আবেদন করবেন সদ্য. রায়গঞ্জে অস্ত্র ঠেকিয়ে ৪০০ সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩