ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ১৮:১১:৪৬
ছবি: সংগৃহীত

ভাইকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মো. রাকিব নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করেন আনসার সদস্যরা।

আটকের পর রাকিবকে হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। ঘটনাটি শাহবাগ থানাকে জানানো হয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, জরুরি বিভাগে রাকিবের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন বলে জানান হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. শাহাদাত হোসেন।

আটক রাকিব বরিশালের গৌরনদী উপজেলার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।

রাকিবের দাবি, অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করানোর জন্য তিনি ঢামেকে এসেছিলেন। বিভিন্নভাবে চেষ্টা করেও ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দেন। এরপরই আনসার সদস্যদের সন্দেহের মুখে পড়েন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আনসার সদস্যরা ওই যুবককে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. পদত্যাগের খবরকে গুজব বললেন প্রতিমন্ত্রী ইশরাক সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী