প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর গ্রিনরোডে বন্ধ সরকারি কোয়ার্টারের ‘হাট-বাজার’

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬ ২১:৫০:২২
ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের দুই নম্বর খেলার মাঠের পাশে অবস্থিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আবাসিক এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধ এবং খেলার মাঠের পরিবেশ সুরক্ষার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র।

রোববার (১৮ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এর আগের দিন শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনে আকস্মিক সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরদিনই গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টারের বাজার বন্ধের ঘোষণা দেওয়া হলো।

সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, আবাসিক এলাকার পরিচ্ছন্নতা বৃদ্ধি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং বাসিন্দাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খেলার মাঠসহ বিনোদন ও ক্রীড়াস্থলগুলোর স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে নির্ধারিত স্থানে অস্থায়ী দোকান বসানো, হাট-বাজার পরিচালনা ও বর্জ্য ফেলা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সরকারি স্টাফ কোয়ার্টারের ভেতরে এবং এর দুই পাশের ফুটপাতেও দোকানপাট বসানো যাবে না। বাসিন্দাদের স্বাভাবিক চলাচল, এলাকার পরিচ্ছন্নতা, খেলার মাঠের পরিবেশ এবং শিশুদের খেলাধুলার সুযোগ অক্ষুণ্ন রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাজার বন্ধের কারণ ব্যাখ্যা করে সমাজকেন্দ্রের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোয়ার্টারের ভেতরে বাজার বসায় আবাসিক এলাকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা জমত, দুর্গন্ধ ছড়াত এবং পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য স্তূপ হয়ে থাকত।

সরকারি আবাসিক এলাকার ভেতরে এভাবে বাজার পরিচালনা করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী সরকারি কোয়ার্টারে সাবলেট হিসেবেও বসবাস করেন।

বাজার বন্ধের সিদ্ধান্তের বিষয়ে নজরুল ইসলাম আরও জানান, গণপূর্ত অধিদপ্তরের এসডি ও এসও পর্যায়ের কর্মকর্তারা মৌখিকভাবে তাঁদের জানিয়েছেন, বাজারটি কলোনির পরিবেশের জন্য ক্ষতিকর। তবে এ বিষয়ে তাঁদের কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি।

উল্লেখ্য, শনিবার সকালে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, গ্রিনরোড সরকারি স্টাফ কোয়ার্টার এবং আজিমপুরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া তিনি কয়েকটি হাসপাতালও ঘুরে দেখেন।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সদ্য. ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ৭ সচিবের দপ্তর বদল, নতুন তিন সচিব সদ্য. শেরেবাংলা নগরে যাচ্ছে বাংলাদেশ সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন সদ্য. সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সদ্য. মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চাইল সরকার সদ্য. ১৯ অক্টোবর সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সদ্য. বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি সদ্য. পিস্তল হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযান, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ: ডিবিপ্রধান সদ্য. জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী