নবীনগরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল আহত ব্যক্তির

ব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৬ ২০:৫৮:০০
মমিনুল হক রুবেল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে গুরুতর আহত হওয়া আব্দুল মান্নান (৫২) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মান্নান উপজেলার রসুলপুর গ্রামের চৌধুরী মোল্লা'র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে তিতাস নদীতে মাছ ধরতে যান রসুলপুর গ্রামের শফিউল্লা ও একই গ্রামের মামুন। ওই সময় মাছ ধরা নিয়ে মামুনের সাথে শফিউল্লার তর্কবিতর্ক হয়। এরই বিরোধের জেরে পরের দিন বুধবার সকালে মামুন মিয়ার লোকজন শফিউল্লার বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিউল্লার চাচা আব্দুল মান্নান, আবুল খায়ের ও একজন নারীসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

নিহতের পরিবারের দাবি, পরিকল্পিত হামলার কারণেই তার মৃত্যু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে শুনেছি, এই ঘপনায় মামলা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম