সিরাজগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবীতে ২৭ গ্রামবাসীর মানববন্ধন

স
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৬ ২১:১৩:৪০
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর ত্রাস খ্যাত সালাম বাহিনীর চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নৌযান মালিক-কর্মচারিসহ তিন উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী ও পুরুষ।

শুক্রবার (১৪ আগষ্ট) সকালে যমুনার দুর্গম চরাঞ্চল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপিয়া হাওয়া ভবন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলকুচি, টাঙ্গাইল সদর, ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুরের নৌযান মালিক–কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং রাত হলেই নৌকা নিয়ে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেয়।

সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সকল প্রকার বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে। চাঁদা না দিলে নৌযান শ্রমিক-কর্মচারিদের বেধরক মারধোর করে। এই সালাম বাহিনী থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে দাড়িয়েছি।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যমুনায় নৌপথ নিরাপদ করতে বেশ কিছু দাবী উত্থাপন করেন।

মানববন্ধনে আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লাসহ প্রমুখ নৌযান মালিক ও কর্মচারিরা। মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারি ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫