কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩

ক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৪ আগস্ট, ২০২৬ ২২:১৮:০০

পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রবাসীর ছেলে নাইম (২২) গুলিবিদ্ধসহ পরিবারের তিনজন আহত হয়েছেন। ডাকাতরা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,প্রবাসীর ছেলে নাইম (২২), পুত্রবধূ রেজবি (১৮) এবং স্ত্রী রুমা বেগম (৪০)। এছাড়া তাদের দুই বছর বয়সী শিশু সন্তান তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়।

আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫-৬ জনের একটি ডাকাতদল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও কয়েকজন ডাকাত অবস্থান করছিল।

ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে তারা রেজবিকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী নাইম বাধা দেন। এতে ডাকাতরা নাইমের হাঁটুর ওপর পায়ে গুলি করে। পরে তার দুই বছর বয়সী শিশু সন্তান তাসফিরের মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের কাছ থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে যায়।

প্রবাসীর স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। ডাকাতরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও বেঁধে রেখে মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫