কুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত বরের মৃত্যু

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ আগস্ট, ২০২৬ ২২:২০:০০
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দের মধ্যেই নেমে এসেছে শোকের ছায়া। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আনাস ও সাইরা খাতুন (১৮) নামের এক তরুণীর বিয়ে প্রায় দুই মাস আগে সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নববধূকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। পরদিন শুক্রবার তাদের বৌভাতের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল।

বিয়ের অনুষ্ঠান ঘিরে বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতি ছিল। অতিথিদের আপ্যায়নের জন্য রাত পর্যন্ত বিভিন্ন প্রস্তুতিও চলছিল। আনাস নিজেও এসব কাজের তদারকিতে ছিলেন।

রাত গভীর হওয়ার পর ঘরের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে যান আনাস। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই বদলে যায় বিয়েবাড়ির পরিবেশ। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও ছিল উৎসবের আমেজ, সেখানেই শুরু হয় স্বজনদের কান্না ও আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সাইরা খাতুন।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, ফ্যান সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আনাসের মৃত্যু হয়েছে। বৌভাতের আয়োজন চলছিল, এর মধ্যেই এমন মর্মান্তিক ঘটনা ঘটায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা