গাজীপুরে জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

গ
গাজীপুর প্রতিনিধি
২১ আগস্ট, ২০২৬ ২৩:২৭:০০
এম এইচ হৃদয় খান

গাজীপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ দিতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইয়ুবী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমকে ধারণ করে মেধাবী প্রজন্মকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান। সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সেক্রেটারি বায়েজিদ মাহমুদ।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫ সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্যাটিং বিপর্যয়ে ফাইনালের স্বপ্ন ফিকে বাংলাদেশের সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫