সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সুপারিশ

ক
কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ আগস্ট, ২০২৬ ২২:১৮:১০
আনারুল ইসলাম রানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার বিতরণে অনিয়মের অভিযোগে এক বিএডিসি ডিলারের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ডিলারের গুদাম থেকে বিক্ষুব্ধ কৃষকদের সার নিয়ে যাওয়ার ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিলখুড়ি ইউনিয়নে এক বিএডিসি ডিলারের গুদাম থেকে বিপুল পরিমাণ সার সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। অভিযানে ১০৭ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার কারণ ও সার বিতরণ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে উপজেলা প্রশাসন। তদন্তে ডিলারের সার বিক্রি ও সরবরাহের প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়মের তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ইউএনও।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত ব্যবস্থাপনা অনুসরণ করে কৃষকদের কাছে সার বিক্রি না করে অন্য মাধ্যমে সার সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ না করার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

তদন্ত কমিটি এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। প্রতিবেদনটি পরবর্তী সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

ইউএনও অমৃত দেবনাথ বলেন, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে গুদাম থেকে সার নিয়ে যাওয়ার ঘটনায় উদ্ধার হওয়া সারসহ পুরো বিষয়টি প্রশাসনের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না, ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. চালক-সহকারী ছিলেন ঘুমে, মহাসড়কে বাস চালাচ্ছিলেন সুপারভাইজার! সদ্য. যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার সদ্য. তুরস্কের সেনা মোতায়েনের আগে মক্কা চুক্তি নিয়ে সংসদে ভোট সদ্য. কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র, বাতিল ৩ লাখের বেশি ভিসা সদ্য. বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম